কোডিং জ্ঞান ছাড়াই ‘অ্যাপ’ তৈরির সুযোগ দিচ্ছে গুগল
চলতি মাসের শুরুতেই ‘গুগল ওয়ার্কস্পেস’ নামে নতুন সেবা চালু করে গুগল। এক মাসের কম সময়ের মধ্যে এই সেবায় যুক্ত হচ্ছে নতুন টুলস-অ্যাপশিট। এই টুলস ব্যবহার করে কোডিং জানা না থাকলেও অ্যাপ বানাতে পারবেন ব্যবহারকারীরা।
গুগলের ক্লাউড সেবার কোডহীন প্ল্যাটফর্ম অ্যাপশিটে যুক্ত হওয়া নতুন যে কেউই এক লাইন কোড না লিখেও শক্তিশালী অ্যাপ বানাতে পারবেন।
ব্যবহারকারী গুগল ওয়ার্কস্পেসের ইন্টারফেসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্যান্য টুলস ও সেবার সঙ্গে অ্যাপশিটও দেখতে পাবে। সেখান থেকে প্রথমেই খুলতে হবে ‘শিট’ ট্যাব; এরপর টুলস ট্যাবেই পাওয়া ‘ওপেন ইন দ্য অ্যাপশিট’ অপশন।
এই অপশনের মাধ্যমেই অ্যাপশিট কোডিংয়ের কাজ, তথ্য কাঠামো বিশ্লেষণ করবে এবং এখান থেকেই একটি প্রটোটাইপ অ্যাপ তৈরি করে দেবে গুগল।
তাই কোডিং শেখা বা অ্যাপ বানাতে কারও সহযোগিতা নেওয়ার পরিবর্তে ব্যবহারকারীদের এ ক্ষেত্রে দরকার হবে অ্যাপশিটের ব্যবহার জানা। নতুন টুলসের মাধ্যমে সরাসরি অ্যাপশিট ব্যবহার করে গুগল শিট থেকে তাদের অ্যাপ তৈরি করে নিতে পারবে।